অটিজম-প্রতিবন্ধিতা নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ মাউশির

১২ আগস্ট ২০২১, ০৯:১৫ PM
অটিজম-প্রতিবন্ধিতা নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ মাউশির

অটিজম-প্রতিবন্ধিতা নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ মাউশির © টিডিসি ফাইল ফটো

বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের জন্য অটিজম ও প্রতিবন্ধী শিক্ষা (এনএএএনডি) বিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এতে অশংগ্রহণ করতে চাইলে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে আবেদন করতে হবে। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মে. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ অর্থবছরে ৬টি ব্যাচে মোট ৩০০ জন শিক্ষককে (প্রতি ব্যাচে ৫০ জন করে) অটিজম ও এনডিডি বিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ দেয়া হবে। ১০ দিনব্যাপী চলবে এই প্রশিক্ষণ।

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনএএএনডি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আগ্রহীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে ছক মোতাবেক ([email protected]) মেইলে আবেদন করতে পারবেন। তবে আবেদনের হার্ডকপি গ্রহণ করা হবে না।

যারা আবেদন করতে পারবেন :
১. আবেদনকারীকে অবশ্যই বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তা হতে হবে।
২. যারা আগে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন তারা নতুন করে আবেদন করতে পারবেন না।
৩. যে সব শিক্ষকদের সন্তান অটিজম ও এনডিডি সমস্যা রয়েছে তাদের অগ্রাধিকার দেয়া হবে।
৪. মনোবিজ্ঞান, সমাজকল্যাণ ও সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপক পর্যায়ের শিক্ষকদেরও অগ্রাধিকার দেয়া হবে।
৫. একীভূত শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা অগ্রাধিকার পাবেন।
৬. প্রশিক্ষণ আয়োজনের তারিখ, ভেন্যু ও প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা মাউশি অধিদফতর এবং এনএএএনডি প্রকল্পের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬
স্কুল থেকে ফেরার পথে শিশুকে উত্ত্যক্ত, টিকটকে ভিডিও ভাইরালে…
  • ৩১ জুলাই ২০২৬
মেসিকে ২০৩০ বিশ্বকাপেও দেখতে চান সাবেক তারকা ফুটবলার, ১০ লা…
  • ৩১ জুলাই ২০২৬
চার্জিং কেবল ঠিক রাখবেন যেভাবে
  • ৩১ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তিতে ফের আবেদনের …
  • ৩১ জুলাই ২০২৬