উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের বেতন আদায় নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

১২ আগস্ট ২০২১, ০৬:৫৯ PM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। © লোগো

উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীর থেকে ২৪ মাসের বেশি বেতন ও ফরম পূরণের জন্য নির্ধারিত বোর্ড ফি ছাড়া এর বেশি অর্থ আদায় করা যাবে না বলে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বিষয়ে শিক্ষা বোর্ড বৃহস্পতিবার (১২ আগস্ট) একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এছাড়াও অভিভাবক বা শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে ডাকার বিষয়েও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। 

বিজ্ঞপিতে উল্লেখ আছে, এতদ্বারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, এইচএসসি পরীক্ষা- ২০২১ এর ফরম পূরণ বাবদ বোর্ড নির্ধারিত ফি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১ জুলাই ২০১৯ হতে ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত ২৪ (চব্বিশ) মাসের বেশি বেতন আদায় করা যাবে না।

এ ছাড়াও এইচএসসি পরীক্ষা ২০২১ ফরম পূরণ কার্যক্রমের জন্য কোন অবস্থাতেই অভিভাবক বা শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে আসতে বলা যাবে না। এ সংক্রান্ত কোন অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল তাৎক্ষনিকভাবে বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
যশোরে ভাইরাসে সাফ বাঁধাকপি, বড় লোকসানে কৃষক
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পরিশ্রম ও প্রার্থনার সমন্বয় থাকলে সফলতা আসবেই—বিজেএস পরীক্ষ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে, আবেদন ৩…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খা…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬