প্রাইভেটে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন চলছে

১১ জুন ২০২১, ০৭:২১ PM
প্রাইভেটে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন চলছে

প্রাইভেটে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন চলছে © ফাইল ছবি

২০২১ সালের এইচএসসি পরীক্ষায় (প্রাইভেট) অংশ নিতে ঢাকা বোর্ডের পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে আবেদন গতকাল বৃহস্পতিবারের (১০ জুন) শেষ হয়েছে। আজ শুক্রবার (১১ জুন) থেকে এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

১০০ টাকা তালিকাভুক্তি ফি দিয়ে আগামী ১৬ জুন পর্যন্ত প্রাইভেট পরীক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রিশন শেষে ১৭ জুনের মধ্যে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের মাধ্যমে সত্যায়িত করে ঢাকা বোর্ডে জমা দিতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের প্রাইভেট পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সংশোধিত নিয়মাবলি থেকে এসব তথ্য জানা যায়, প্রাইভেট পরীক্ষার্থীরা শুধু মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলাম শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবে। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে (আইসিটি ছাড়া) সেসব বিষয়ে প্রাইভেট পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন না। প্রাইভেট ভর্তি পরীক্ষার্থীরা চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবে না।

দেখুন: যেসব কলেজ থেকে রেজিস্ট্রেশন করা যাবে

ঢাকা বোর্ডের ১৭টি কলেজ ও সংযুক্ত আরব আমিরাত আবুধাবির একটি কলেজ থেকে প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। ২০১৬ সালে বা এর আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আর শুধু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে বা তার আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা এ পরীক্ষায় অংশ নিতে পারবে।

জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬