সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে মানববন্ধন

০৮ জুন ২০২১, ০৮:৩১ PM
সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে মানববন্ধন

সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে মানববন্ধন © টিডিসি ফটো

করোনা মহামারির কারণে ২০২০ সালে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দশম শ্রেণির শিক্ষার্থীরা নবম শ্রেণিতে থাকাকালীন কোনো শিক্ষালাভ করতে পারেনি। এমন পরিস্থিতে এ কর্মসূচির মাধ্যমে সংক্ষিপ্ত সিলেবাসের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার ( ৮ জুন) দিনাজপুর প্রেস ক্লাবের সামনে ১১টায় কর্মসূচি পালন করে অর্ধশতাধিক শিক্ষার্থী। এই সময় তারা শিক্ষাব্যবস্থার ঐতিহ্য ও ধারাবাহিকতা রক্ষার যতটুকু অপরিহার্য ততটুকু সিলেবাসের ওপর পরীক্ষা নেয়ার অনুরোধ জানায় ।

শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা নবম শ্রেণিতে উপযুক্ত পড়াশোনা করতে পারেনি। ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেকটাই পিছিয়ে গেছে শিক্ষার্থীরা। তাই পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে আগাম সহজ সরল সংক্ষিপ্ত নির্দেশনার দাবি জানায়।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী সাফিন, লাব্বি ফয়সাল, আফতাহী ইবনে, আসিফ আহমেদ, সুমিতসহ অনেকে।

কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মেধাবৃত্তি ও ভিসি অ্যাওয়ার্ড দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি…
  • ০৫ নভেম্বর ২০২৬
নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
  • ০৫ নভেম্বর ২০২৬
এক ব্রেইনেই পুরো প্রতিষ্ঠান পরিচালনার প্রযুক্তি আনল ‘বিটোপি…
  • ০৫ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে ছয় মাসে কিশোরগ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৭২৩
  • ০৫ নভেম্বর ২০২৬
রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950