পটুয়াখালীতে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

২৫ মে ২০২১, ০৬:৪২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের হওলাদার বাড়ি থেকে মানসুরা আক্তারের (১৮) লাশ উদ্ধার করা হয়।

মানসুরা ওই গ্রামের আব্দুল হালিম হাওলাদারের মেয়ে ও নুরাইনপুর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাবা হালিম হাওলাদার বলেন, গত তিন দিন আগে মানসুরা তার নানা বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে বেড়াতে যায়। সেখান থেকে গতকাল সোমবার সকালে বাড়িতে আসে। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। আজ মঙ্গলবার ভোরে প্রতিবেশীরা দেখতে পায় ঘরের পেছনে আমগাছের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস অবস্থায় ঝুলে আছে মানসুরা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, কলেজছাত্রী মানসুরার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে সঠিক তথ্য জানা যাবে।

প্রবাসীদের জন্য জরুরি ১০ নির্দেশনা জারি করল সরকার
  • ৩১ জুলাই ২০২৬
ফিফা সভাপতি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কর্ডেইরোর পদত্যাগ
  • ৩১ জুলাই ২০২৬
এনসিপির চোখ হারানো আলিফকে দেখতে চক্ষু হাসপাতালে বিরোধীদলীয় …
  • ৩১ জুলাই ২০২৬
চরফ্যাশনে পুকুরে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে কোন পে স্কেলে কত শতাংশ বেতন বেড়েছিল
  • ৩১ জুলাই ২০২৬
ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ
  • ৩১ জুলাই ২০২৬