জিপিএ-৫ পাওয়ার কথা জানা হলো না নাহিদের

৩১ জানুয়ারি ২০২১, ০৩:৩৬ PM
নাহিদ আলম

নাহিদ আলম © ফাইল ফটো

মায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন নাহিদ আলম। সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে জিপিএ-৫ পেয়েছেন তিনি। কিন্তু নিজেই সে কথা জানতে পারলেন না। হঠাৎ করে পেটের অসুখে আক্রান্ত হয়ে গত ১৭ তারিখ মারা যান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের শফিউল আলম ও নারগিস আক্তারের ছোট ছেলে নাহিদ। তিনি ছেলেবেলা থেকেই মেধাবী।  ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন তিনি।

স্থানীয়রা জানায়, বোর্ড পরীক্ষায় বরাবরই ভালো ফল করেছেন নাহিদ। এর আগে পিএসসিতে জিপিএ-৫, জেএসসিতে ৪ দশমিক ৮৮, এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উর্ত্তীর্ণ হন তিনি। এইচএসসি পরীক্ষাতেও তাই ভালো ফলের আশা ছিল তার। কিন্তু হঠাৎ করে গত ১৭ জানুয়ারি পেটের অসুখে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

এদিকে, শনিবার (৩০ জানুয়ারি) গত বছরের প্রকাশিত এইচএসসির ফল থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন নাহিদ।

পরে সন্ধ্যায় নবীনগর পশ্চিম পাড়ায় নাহিদের বাসায় গিয়ে হৃদয়বিদারক এক দৃশ্য দেখা যায়। নাহিদের মা নারগিস আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ছেলে তার কথা ঠিকই রেখেছে, কিন্তু সে সেই ফল দেখে যেতে পারলো না। নাহিদের ইচ্ছে ছিল চিকিৎসক হয়ে বিনামূল্যে রোগীদের সেবা দেওয়ার। তার সেই স্বপ্ন পূরণ হলো না।

কুয়াকাটা সৈকতে শতাধিক স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান
  • ০৫ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ চান প্রাথমিক শ…
  • ০৫ নভেম্বর ২০২৬
সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাঙ্গুর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ, আলোকস্বল্…
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী নিয়োগ, আবেদন অ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950