এইচএসসিতে কৃতকার্যদের ছাত্রলীগের অভিনন্দন

৩০ জানুয়ারি ২০২১, ০৬:৫৯ PM
বাংলাদেশ ছাত্রলীগের লোগো

বাংলাদেশ ছাত্রলীগের লোগো © সংগৃহীত

এইচএসসি ও সমমানের মূল্যায়নভিত্তিক ফলাফলে কৃতকার্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এই অভিনন্দন জানানো হয়। 

শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, 'তোমাদের আগামীর পথচলা সমৃদ্ধ হবে এবং দৃঢ়প্রত্যয়ী হয়ে তোমরা তোমাদের কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাবেেএই প্রত্যাশা করে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ শনিবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অনুষ্ঠানে যুক্ত হয়ে এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করেন।

এবার সবাই শতভাগ পাস করেছেন। আর জিপিএ-৫ পাওয়ার হার গত বছর ৩.৫৪ শতাংশ হলেও এবার হয়েছে ১১.৮৩ শতাংশ। এবার ছাত্রদের মধ্যে ৭৮ হাজার ৪৬৯ জন এবং ছাত্রীদের মধ্যে ৮৩ হাজার ৩৩৮ জন জিপিএ-৫ পেয়েছে।

মক্কা ডিফেন্স প্যাক্ট: শুধুমাত্র প্রতিরক্ষা নয়, মুসলমানদের …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ, ২ বোন গ্রেপ্তার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন ছাড়াই ঢামেকে ছাত্রদলপন্থী ইন্টার্নদের কমিটি, অর্ধে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুর ভরাট করে গরুর খামারের বর্জ্য, চাঁদপুরে ১ লাখ টাকা জরি…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬