এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত সময়োপযোগী: এপিইউবি

১৫ অক্টোবর ২০২০, ০৯:৫৮ PM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ফটো

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের জেএসসি, এসএসসি বা দাখিল পরীক্ষার গড় ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করার সরকারি সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক এবং সময়োপযোগী বলে মনে করে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির এক সভায় এই কথা জানানো হয়।

সভায় বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন বলেন, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে পরীক্ষা অনুষ্ঠানের অনুকূলে না থাকায় এই বিষয়ে বাস্তবিক সিদ্ধান্ত গ্রহণের ফলে সংশ্লিষ্ট সব মহলে উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটেছে।

করোনা সংক্রমণ পরিস্থিতি পরীক্ষা অনুষ্ঠানের অনুকূলে না থাকায় এ বিষয়ে বাস্তবিক সিদ্ধান্ত নেওয়ার ফলে সংশ্লিষ্ট সব মহলে উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটেছে বলে মনে করেন শেখ কবির হোসেন।

সভায় বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক-শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় পরীক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়নপূর্বক লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষা তথা উচ্চশিক্ষার পথ নির্বিঘ্ন করার দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

জহির উদ্দিন স্বপনের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সৌজন্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুই বিশ্ববিদ্যালয়ে একই দিনে একই ইউনিটের ভর্তি পরিক্ষা, যা ব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ট্রা…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইবি শিক্ষার্থীকে দোকানে কলার ধরে মারধরের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ, আবেদন ২৯ সেপ্ট…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬