এইচএসসির ভবিষ্যত নির্ধারণে বৈঠকে বোর্ড চেয়ারম্যানরা

২৪ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৫ PM
শিক্ষার্থীদের ছবি

শিক্ষার্থীদের ছবি © ফাইল ফটো

এইচএসসি পরীক্ষার ভবিষ্যত নির্ধারণে বৈঠকে বসেছেন শিক্ষাবোর্ড চেয়ারম্যানরা। আন্ত:শিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা শিক্ষাবোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ উপ পরিদর্শক রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এইচএসসি পরীক্ষা কিভাবে নেওয়া যায় সে বিষয়ে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত আছেন। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত রয়েছে। কওমি মাদ্রাসা খুলে দেওয়া হলেও অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।

দুই বিশ্ববিদ্যালয়ে একই দিনে একই ইউনিটের ভর্তি পরিক্ষা, যা ব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ট্রা…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইবি শিক্ষার্থীকে দোকানে কলার ধরে মারধরের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ, আবেদন ২৯ সেপ্ট…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৈরী আবহাওয়ায় গ্যাস সরবরাহ ব্যাহত, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬