এইচএসসি চলতি বছরেই, সিদ্ধান্ত আসছে জেএসসি-জেডিসি নিয়েও

২০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৪ AM

© ফাইল ফটো

চলমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে প্রায় ছয় মাস ধরে ঝুঁলে আছে এইচএসসি ও সমমানের চূড়ান্ত পরীক্ষা। মহামারির এই সময়ে এইচএসসি পরীক্ষার নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। তবে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরেই হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, এরইমধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কবে এ পরীক্ষা আয়োজন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ২৪ সেপ্টেম্বর বৈঠকে বসবে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। সভায় উপস্থিত থাকতে সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের চিঠি দেয়া হয়েছে।

মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সম্পর্কিত সিদ্ধান্ত মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ, করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে।

এছাড়া স্কুলে জেএসসি ও সমমানের পরীক্ষা কীভাবে নেয়া যায় সে বিষয়েও সভায় আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, এ সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া হবে, এইচএসসি ও সমমান পরীক্ষা কবে শুরু করা হবে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিলে পরীক্ষা শুরু করবো।

তিনি বলেন, পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে ২৪ সেপ্টেম্বর সব শিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনার পর একটি প্রস্তাব তৈরি করবে। এ বছর প্রায় ১৩ লাখ শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে বলে আশা করা যাচ্ছে।

সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিলে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে ২৪ সেপ্টেম্বর সব শিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনার পর একটি প্রস্তাব তৈরি করবে।

প্রসঙ্গত, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এর আগে গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধের মেয়াদ আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে অনলাইনের মাধ্যমে ক্লাস অব্যহত রয়েছে।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence