‘পৃথিবীতে কেউ কারো জন্য না’ লিখে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

১৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৯ PM
মো. মাহির আহম্মেদ

মো. মাহির আহম্মেদ © সংগৃহীত

ফেসবুকে স্ট্যাটাস মো. মাহির আহম্মেদ নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার আকসার চর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের নায়েব মোল্যার ছেলে ও সদর উপজেলার আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে মাহিরের মা তাকে গরু গোয়াল ঘরে তোলার জন্য বলে। মাহির গরু ঘরে না উঠিয়ে বন্ধুদের সঙ্গে চলে যায়। কিছুক্ষণ পরে মাহির বাড়িতে এলে তার মা তাকে গালমন্দ করেন। মায়ের গালমন্দ সহ্য করতে না পেরে অভিমান করে স্থানীয় চুড়ারগাতি বাজার থেকে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট কিনে খায়।

পড়ুন: বোনকে বাঁচাতে বিদ্যুৎস্পর্শ হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

খাওয়ার কিছুক্ষণ পরে যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের ব্যবহৃত মোবাইল ফোন থেকে বাবাকে কল করে ট্যাবলেট খাওয়ার কথা বলে কান্না করতে থাকে। পরে বাবা এবং এলাকাবাসী উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

মাহির হোসেন মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লিখেছে- ‘পৃথিবীতে কেউ কারও জন্য না, দিন হলেই সবাই একা’।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

দুই বিশ্ববিদ্যালয়ে একই দিনে একই ইউনিটের ভর্তি পরিক্ষা, যা ব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ট্রা…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইবি শিক্ষার্থীকে দোকানে কলার ধরে মারধরের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ, আবেদন ২৯ সেপ্ট…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৈরী আবহাওয়ায় গ্যাস সরবরাহ ব্যাহত, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬