পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের পাস চান অভিভাবকরা

১৩ জুলাই ২০২০, ০৭:৫৯ PM

© ফাইল ফটো

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায়ে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে অটো-পাস দেয়ার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

আজ সোমবার এক বিবৃতিতে ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। যার কারণে কলেজ শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষা আয়োজন সম্ভব হয়নি।

জিয়াউল কবির দুলু বলেন, বর্তমানে পরীক্ষা দিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। তাই অটো-পাস না দিলে শিক্ষার্থীদের একটি বছর নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে রাজধানীর কিছু কলেজ অটো-পাস দিয়ে তাদের শিক্ষার্থীদের একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে উন্নীত করেছেন।

দুলু বলেন, ক্লাস উন্নীত করতে এক দেশে একাধিক আইন হতে পারে না। কোনো প্রতিষ্ঠান চাইলে অটো-পাস দিতে পারবে, আর অন্যরা দিতে পারবে না এমনটা হতে পারে না। এ অবস্থায় বাকি প্রতিষ্ঠান অটো-পাস না দিলে বড় ধরনের বৈষম্য তৈরি হবে। তাই অটো-পাসের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আ…
  • ৩১ জুলাই ২০২৬
বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬
নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬