শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তিন সপ্তাহ আগে কলেজে ভর্তি

০৮ জুলাই ২০২০, ০৮:২১ AM

চলতি মাসে অনলাইনে আবেদন নেয়ার কথা থাকলেও করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে, সেটি নিশ্চিত নয়। অনিশ্চিত সময়ের জন্য আটকে গেছে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার তিন সপ্তাহ আগে এই শ্রেণির ভর্তি আবেদন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান ঠিক কবে নাগাদ চালু করা যাবে, তা কারও পক্ষে বলা সম্ভব নয়। আমরা শিক্ষার্থীদের ন্যূনতম ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। তাই একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম এখনই উম্মুক্ত করা যাচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ২০-২২ দিন আগে আমরা ভর্তি কার্যক্রম শুরু করার আশা রাখছি।

এসএসসি পাস করা শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যস্ত রাখতে উচ্চ মাধ্যমিকের বই বাজারে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

ঢামেক হাসপাতাল ম্যানেজিং কমিটির সভাপতি  মির্জা আব্বাস
  • ৩১ জুলাই ২০২৬
মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থানগুলো সংরক্ষণ করা হবে: প্রতি…
  • ৩১ জুলাই ২০২৬
দাবি মেনে নিলো প্রশাসন, ১১ দিন পর ক্লাস-পরীক্ষায় ফিরছেন খুব…
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন ব্যাংকে ৩২০ পদে বড় নিয়োগ, আ…
  • ৩১ জুলাই ২০২৬
শিগ্‌গিরই আসছে ছাত্রদলের নতুন কমিটি
  • ৩১ জুলাই ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ওয়ান-টাইম প্লাস্টিকের বোতল ব্যবহারে নিষেধ…
  • ৩১ জুলাই ২০২৬