কলেজের মাটি দিয়ে অধ্যক্ষের পোলট্রি খামারের পাশে ডোবা ভরাট

২৭ জুন ২০২০, ০৮:৩০ AM
কলেজের জমি থেকে মাটি কেটে অধ্যক্ষের পোলট্রি খামারের পাশে একটি ডোবা ভরাট করা হচ্ছে

কলেজের জমি থেকে মাটি কেটে অধ্যক্ষের পোলট্রি খামারের পাশে একটি ডোবা ভরাট করা হচ্ছে © সংগৃহীত

কলেজের জায়গা থেকে মাটি কেটে নিজের মালিকানাধীন ডোবা ভরাট করার অভিযোগ পাওয়া গেছে পাবনার ভাঙ্গুড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুত কয়েকজন শ্রমিক দিয়ে সেখান থেকে মাটি নিয়ে নিজের পোলট্রি খামারের পাশে একটি ডোবা ভরাট করছেন।

অভিযোগ পেয়ে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান তাৎক্ষনিক মাটি কাটার কাজ বন্ধ করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নায়েব সাহেবকে পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাটি কাটার সময় 

অধ্যক্ষের এমন কাজে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। শ্রমিক সর্দার গোলাম মওলা বলেন, কলেজের অধ্যক্ষের নির্দেশে এখান থেকে মাটি কেটে তার নিজস্ব জায়গায় দেওয়া হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল গনি বলেন, এখন দেখছি ‘রক্ষকই ভক্ষক’। স্থানীয়দের বেশ কয়েকজন জানান, অবৈধ ক্ষমতার দাপটে অধ্যক্ষ এমন কাজ করছেন।

তবে কলেজর জমি থেকে মাটি কাটা হয়নি বলে দাবি করছেন অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ। দাবি করেন, তিনি নিজের জমি থেকে মাটি কাটছেন।

বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬
নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’: মিয়া গোলাম প…
  • ৩১ জুলাই ২০২৬