নতুন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ছাড়ের নির্দেশ

২৬ জুন ২০২০, ০৭:০৫ PM

© ফাইল ফটো

নতুন এমপিওভুক্ত হওয়া ৪ হাজার ৯২০ জন স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ছাড়ের সরকারি আদেশ (জিও) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, শিক্ষক-কর্মচারীরা ২০১৯ সালের জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত বকেয়া বেতন পাবেন। আর গত আগস্টে অনুষ্ঠিত ঈদুল আযহা আর গত ২৫ মে অনুষ্ঠিত ঈদুল ফিতরের ঈদ বোনাস পাচ্ছেন শিক্ষকরা। এছাড়া গত এপ্রিল মাসে দেয়া বৈশাখী ভাতা টাকা বাবদ পাবেন তারা।

প্রসঙ্গত, গত ১৮ জুন এমপিও কমিটির বিশেষ সভায় তাদের এমপিওভুক্ত করা হয়। তারা দ্বিতীয় দফায় অনলাইনে এমপিওভুক্তির আবেদন করেছিলেন। প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৬৫১টি প্রতিষ্ঠানের তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে ১ হাজার ৬৩৩টি তালিকা প্রকাশ করা হয়।

শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, খুব শিগগিরই নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন বোনাসের চেক ছাড়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানের শিক্ষকরা ২০১৯ সালের ১ জুলাই থেকে বেতন ভাতা পাচ্ছেন। আর কোন প্রতিষ্ঠান যোগ্যতা ধরে রাখতে ব্যর্থ হলে তার এমপিও স্থগিত করা হবে।

ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকে পড়ুন কানাডায়, করুন আবেদন
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘আমার মা রোজা রাখতেন’—সিভিল জজে সুপারিশপ্রাপ্ত গণি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৭ অক্টোবর পর্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কলেজে নবীনবরণকে কেন্দ্র ছাত্রদল-শিবির ধাওয়া পাল্টাধাওয়া
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬