নিখোঁজের ৭ দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার

১৮ জানুয়ারি ২০২০, ০৯:২০ PM
মেহেদী হাসান বাবু

মেহেদী হাসান বাবু © সংগৃহীত

নিখোঁজের সাত দিন পর শনিবার দুপুরে বরিশালের ভাষানচর এলাকা থেকে এক কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মেহেদী হাসান বাবু (১৯) উজিরপুর উপজেলার শিকারপুর মুন্ডপাশা গ্রামের প্রবাসী আবদুল হালিম বিশ্বাসের ছেলে।

নিহতের মামা নাজমুল হক মুন্না জানান, শনিবার মায়ের সাথে ঢাকা থেকে সুরভী-৯ লঞ্চের কেবিনে করে উজিরপুরে নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন মেহেদী। ওই দিন রাত ৩টার পর থেকেই নিখোঁজ হন তিনি। শনিবার হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যবর্তী ভাষানচর এলাকায় মেঘনা নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।মায়ের সাথে রাজধানীর উত্তরায় থাকা মেহেদী ট্রাস্ট কলেজের ছাত্র ছিলেন।

ট্যাগ: মৃত্যু
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬
ওটি নেই, শেড নেই, আধুনিক যন্ত্রপাতির সংকট, চ্যালেঞ্জে হাবিপ…
  • ৩১ জুলাই ২০২৬