বই দেখে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর চড়াও

২৮ আগস্ট ২০২৬, ০৪:৩২ PM
বই দেখে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর চড়াও

বই দেখে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর চড়াও © সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষার কেন্দ্রে নকল করার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ সময় তাদের মারধর করে মুঠোফোন ও পেশাগত সরঞ্জাম ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকেরা হলেন বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ এবং দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারেক হোসেন। এ ঘটনায় কলেজের শিক্ষক ও পরীক্ষার্থীদের বিরুদ্ধে ভুক্তভোগীরা গাংনী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিকেরা জানান, ৫০০ টাকার বিনিময়ে শিক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে তারা কাজিপুর ডিগ্রি কলেজে যান। সেখানে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীরা অবাধে বই খুলে উত্তর লিখছেন। এই দৃশ্যের ভিডিও ধারণ করতে গেলে কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ আরও এক শিক্ষক এবং কয়েকজন পরীক্ষার্থী তাদের ওপর চড়াও হন।

আহত সাংবাদিক তারেক হোসেন অভিযোগ করেন, ভিডিও করায় শিক্ষকেরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে তাদের মারধর করে ভিডিও ধারণ করা দুটি মুঠোফোন ও নাগরিক টেলিভিশনের  বুম (মাইক্রোফোন) ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের একটি কক্ষে আটকে রাখা হলেও সেখান থেকে তারা কৌশলে বেরিয়ে আসতে সক্ষম হন।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে জেলার গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। থানায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কেন হামলা করা হয়েছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের চেষ্টাও চলছে।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬