ধূমপায়ীদের ভর্তি নেবে না নটর ডেম, বিবাহিতদের ‘না’ হলি ক্রসের

২৫ আগস্ট ২০২৬, ০৬:৫৪ PM
নটর ডেম কলেজ ও হলি ক্রস কলেজ

নটর ডেম কলেজ ও হলি ক্রস কলেজ © সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর দুই খ্যাতনামা কলেজ নটর ডেম ও হলিক্রস। প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে জিপিএ ও অন্যান্য একাডেমিক যোগ্যতার পাশাপাশি ভর্তি আবেদনে বিশেষ কিছু শর্তও দিয়েছে কলেজ দুটি।

এর মধ্যে নটর ডেম কলেজ ধূমপায়ীদের আবেদন না করার নির্দেশ দিয়েছে। আর হলি ক্রস কলেজ জানিয়েছে, বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নেই। সেশন চলাকালে কোনো শিক্ষার্থী বিয়ে করলে তাকেও টিসি দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 

বিজ্ঞপ্তিতে নটর ডেম কলেজ জানায়, যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফরম পরিধান, কলেজ আইডি কার্ড ব্যবহার ও নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী এবং যারা ধূমপায়ী তাদের আবেদন করার প্রয়োজন নেই।

অন্যদিকে হলিক্রস কলেজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত ক্লাসে ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান, শরীরচর্চা ও সহ-পাঠ্যক্রম কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক। বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নাই, সেশন চলাকালীন সময়ে কারো বিয়ে হলে তাকে টিসি দেয়া হবে। কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এ সকল বিষয়ে আপত্তি থাকলে আবেদন করার প্রয়োজন নেই।  

No photo description available.
নটর ডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি

No photo description available.
হলি ক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তি
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬