হলি ক্রস কলেজ

একাদশে ভর্তি পরীক্ষা ১০-১১ সেপ্টেম্বর, জেনে নিন খুঁটিনাটি

২৫ আগস্ট ২০২৬, ০৬:০০ PM
হলি ক্রস কলেজ

হলি ক্রস কলেজ © টিডিসি সম্পাদিত

রাজধানীর ঐতিহ্যবাহী হলি ক্রস কলেজ ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) কলেজের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজটিতে এবার মোট আসন সংখ্যা ১ হাজার ৩৫০। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৯০টি আসন রয়েছে। 

আবেদন যোগ্যতা:

ভর্তির যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ থাকতে হবে। একই সঙ্গে এসএসসিতে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান- দুটি বিষয়ই থাকতে হবে। মানবিক বিভাগে ভর্তির জন্য এসএসসিতে জিপিএ ৩.০০ থেকে ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৪.০০ থেকে ৫.০০ থাকতে হবে।

বিভাগ পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৮.০০ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে ভর্তির আবেদন করতে পারবেন। আর বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.২৫ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির আবেদন করতে পারবেন।

হলি ক্রসে একাদশে ভর্তি আবেদন যেভাবে:

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ২ সেপ্টেম্বর বুধবার থেকে ৫ সেপ্টেম্বর শনিবার রাত ১২টার মধ্যে  https://sites.google.com/view/hcca লিংকে ক্লিক করে অথবা কলেজ ওয়েবসাইট www.hcc.edu.bd এ Admissions>Admission Application- এ ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে। ঠিকভাবে ফর্ম পূরণ করে বিকাশের মাধ্যমে চার্জ ব্যতীত মোট ৫০০ টাকা জমা দিয়ে ফরম সাবমিট করতে হবে। বিকাশ পেমেন্টের ৫ থেকে ১০ মিনিট পর আবেদন ফরম ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ডাউনলোড দিয়ে প্রিন্ট কপি অবশ্যই সংগ্রহ করতে হবে। পরবর্তীতে ভর্তি সংক্রান্ত সকল কাজে এই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেখাতে হবে।

আবেদনের সময় সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ছবি এবং অনলাইন ফলাফলের কপি দিতে হবে। আবেদন করার সময় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও ফলাফলের তথ্যের সঙ্গে মিল রেখে সঠিক তথ্য দিতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য পাওয়া গেলে ভর্তি আবেদন বাতিল হতে পারে।

ভর্তি পরীক্ষা: 
মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের লিখিত পরীক্ষা হবে ১০ সেপ্টেম্বর ও বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে ১১ সেপ্টেম্বর। পরীক্ষার আসন ও সময় ৮ সেপ্টেম্বর দুপুর ১২টার পর কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানানো হবে। আসনব্যবস্থার বিস্তারিত তথ্য ৯ সেপ্টেম্বর দুপুর ১টার পর প্রকাশ করা হবে।

এসএসসি পরীক্ষা-২০২৬-এর পাঠ্যসূচি অনুযায়ী নির্বাচন পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞান বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান থাকবে।

মানবিক বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান থাকবে।

চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফল ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১টার পর কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফি জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিয়মিত ক্লাসে ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান, শরীরচর্চা ও সহ-পাঠ্যক্রম কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক। বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নাই, সেশন চলাকালীন সময়ে কারো বিয়ে হলে তাকে টিসি দেয়া হবে। কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এ সকল বিষয়ে আপত্তি থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9