এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

০৪ জুলাই ২০২৬, ০২:৩০ PM
শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে উপজেলা ছাত্রদল

শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে উপজেলা ছাত্রদল © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে উপজেলা ছাত্রদল।

শনিবার (৪ জুলাই) সকালে টুঙ্গিপাড়া সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের বাইরে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, কলম ও স্কেল বিতরণ করা হয়।

শুধু পরীক্ষার্থীরাই নয়, কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়ে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক সহায়তা দিতে তারা সার্বক্ষণিক প্রস্তুত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক সোহান মোল্লা, টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রহমানসহ উপজেলার পাঁচ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, পরীক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

ট্যাগ: ছাত্রদল
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9