সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা, ছাত্রদলকে সন্ত্রাসী আচরণ পরিহারের আহ্বান ছাত্রশক্তির

০১ জুলাই ২০২৬, ১১:৫৪ PM , আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৯:৪০ PM
লোগো: ছাত্রদল, ছাত্রশক্তি

লোগো: ছাত্রদল, ছাত্রশক্তি © সংগৃহীত ও সম্পাদিত

সারাদেশে ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় ছাত্রশক্তি। বুধবার (১ জুলাই) রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানের পাঠানো এক বিবৃবিতে ছাত্রদলকে এমন সন্ত্রাসী আচরণ পরিহারের আহ্বান জানানো হয়।

বিবৃবিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তি গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ করছে যে, জুলাইয়ের প্রথম দিনেই ছাত্রশক্তির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক উলফাতুর রহমান রাকিব একজন অসুস্থ শিক্ষার্থীকে চিকিৎসাসেবা নিশ্চিত করতে গিয়ে এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক ফাহাদ বিন মাহি দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে ছাত্রদলের পরিকল্পিত সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এছাড়াও সাম্প্রতিক ঢাকা কলেজে ছাত্রদলের অবৈধভাবে হল দখলে বাধা দেওয়ায় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর একাধিকবার হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। জাতীয় ছাত্রশক্তি এই ধরনের ন্যক্কারজনক ঘটনাসমূহের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিবৃবিতে আরও বলা হয়, আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে ও ভিন্ন মতাদর্শের শিক্ষার্থীদের ওপর উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালাচ্ছে। হল দখলসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ছাত্রদলের সহিংস আচরণ শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে অত্যন্ত উদ্বেগজনক ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। আমরা আরোও লক্ষ্য করছি যে, ছাত্রদলের ধারাবাহিক এই সহিংস আচরণের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো প্রকার সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা দৃশ্যমান হয়নি। যা গভীর উদ্বেগ ও প্রশাসনিক দায়বদ্ধতার প্রতি সংশয়ের সৃষ্টি করছে। এটি প্রমাণ করে, রাজনৈতিক সহাবস্থানের পরিবর্তে ভয়ভীতি ও শক্তি প্রদর্শনের সংস্কৃতি এখনো নির্মূল হয়নি, যা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

জাতীয় ছাত্রশক্তি অবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাজিতপুর ও ঢাকা কলেজে হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে অতিদ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানায়। একইসাথে সংশ্লিষ্ট প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনে এবং জাতীয়তাবাদী ছাত্রদলকে আগ্রাসী ও সন্ত্রাসী আচরণ পরিহারের আহ্বান জানায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলতে পারে না। ছাত্রদলের এই ভয়ভীতি ও হামলার রাজনীতি দিয়ে ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম কিংবা বাংলাদেশের ছাত্রসমাজের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা যাবে না। 

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬