এক কলেজ থেকেই বিশ্ববিদ্যালয়-মেডিকেলে চান্স পেলেন ১৫২ জন

২৫ মে ২০২৬, ০৭:৫৫ PM , আপডেট: ২৫ মে ২০২৬, ০৮:০৫ PM
শেরপুর সরকারি কলেজ

শেরপুর সরকারি কলেজ © সংগৃহীত ও সম্পাদিত

তুমুল ভর্তিযুদ্ধের মধ্যেও কেবল শেরপুর সরকারি কলেজ থেকেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী। সোমবার (২৫ মে) দুপুরে ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ। তিনি বলেন, এই শিক্ষার্থীরা শুধু কলেজের গর্ব নয়, গোটা জেলার গৌরব। তাদের সাফল্য প্রমাণ করে সঠিক দিকনির্দেশনা ও অধ্যবসায়ে যেকোনো কিছু সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকরাম হোছাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া। গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা বক্তব্য দেন।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পথচলায় শিক্ষক-অভিভাবকদের অনুপ্রেরণাকে সবচেয়ে বড়ো শক্তি বলে উল্লেখ করেন।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এবার শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেলে ১৬ জন, বুয়েটে ৪ জন, অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২১ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২২ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৫ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭ জন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩ জন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২ জন এবং গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থী ইতোমধ্যে ভর্তির সুযোগ পেয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

বাকৃবি ক্যাম্পাসে ধারাবাহিকভাবে চুরি-ছিনতাই, নিরাপত্তা নিয়ে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে অবস্থান বদলাল দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্টে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের পৃথক প্রজ্ঞাপন হবে ৪ ধা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬