বলভদ্র নদীতে ভাসছিল কলেজ ছাত্রের লাশ

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ PM
নিহত  কলেজ ছাত্র মাহমুদুল ইসলাম বিশাল

নিহত কলেজ ছাত্র মাহমুদুল ইসলাম বিশাল © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর বলভদ্র নদী থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নাসিরনগর ও লাখাই উপজেলার সংযোগ সেতুর পাশে কালিবাড়ি চর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পান।

এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায় এবং সেখান থেকে লাশটি উদ্ধার করে। এসময় নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। 

জানা গেছে, নিহত ছাত্রের নাম মাহমুদুল ইসলাম বিশাল (২০)। তিনি নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের মো. নজরুল ইসলামের বড় ছেলে এবং রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

বিশালের পরিবার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে বিশাল ওষুধ আনতে ফান্দাউক বাজারে গিয়ে আর বাড়ি ফিরেনি। পরে আত্মীয়স্বজন ও এলাকাজুড়ে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

আরও জানা যায়, আজ সকালে বলভদ্র নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন এবং আমরাও জানতে পারি। পরে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬