৯ হাজার টাকা করে পাচ্ছেন একাদশ-দ্বাদশ শ্রেণীর ১ হাজার ৪৭৮ শিক্ষার্থী

২৭ জুন ২০২৫, ০৯:১০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৯:১১ PM
একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী

একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী © টিডিসি সম্পাদিত

২০২৪-২৫ অর্থবছরে একাদশ-দ্বাদশ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদানের টাকা দেবে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ১ হাজার ৪৭৮ শিক্ষার্থীকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সারা দেশে মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ৯ হাজার হাজার টাকা করে দেওয়া হবে।

বুধবার (২৫জুন) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বাজেট শাখা) উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইতিমধ্যে বিশেষ অনুদানের জন্য নির্বাচিত শিক্ষার্থী এ তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়। এর মধ্যে একাদশ-দ্বাদশ শ্রেণির ১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ-এর মাধ্যমে এই টাকা সরাসরি শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া হবে।

এছাড়াও বিশেষ অনুদানের জন্য ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থী- ২৪৫০ জন, ৯ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী- ১৫৯৭ জন, ও  স্নাতক পর্যায়ে ১ হাজার ২৭৪ শিক্ষার্থীকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মনোনীত শিক্ষার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন।

১৭তম হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ এনএসইউ
  • ১০ নভেম্বর ২০২৬
হাসপাতালে ঢুকে ডাক্তার পিটিয়ে ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন…
  • ১০ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসের বিশাল মজুত থাকতে পারে: বাপেক্স
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সম…
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতার পরিচয় জানা গেল
  • ১০ নভেম্বর ২০২৬
কনস্টেবল নিয়োগে ‘দালাল’, ধরিয়ে দিলেই পুরস্কার দেবে পুলিশ
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950