তিন ক্যাটাগরিতে মেধাবৃত্তি পেলেন ২১৪ শিক্ষার্থী

১০ মে ২০২৫, ০১:৩৮ AM , আপডেট: ১০ মে ২০২৫, ০৪:৫৬ AM
পুরস্কার বিতরণ অনুষ্ঠান

পুরস্কার বিতরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

জামালপুরে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) শহরের সরকারি আশেক মাহমুদ কলেজের অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩ হাজার শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ২১৪ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ১০ জন, সাধারণ গ্রেডে ১৩৭ জন, বিশেষ গ্রেডে ৫৭ জন এবং পাঠ প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থী নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। তিনি বলেন, “বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী আমাদের প্রয়োজন যোগ্য ও সৎ মানুষ। শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে সঠিক প্রস্তুতি নিতে হবে, আর কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সে লক্ষ্যে প্রশংসনীয় ভূমিকা রাখছে।”

কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক আমিরুল ইসলাম জানান, “এই মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম। ভবিষ্যতে এটি আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

ফোরামের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যকর প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে, যা ভবিষ্যৎ গড়ার জন্য সহায়ক।”

জেলা প্রশাসনের পক্ষে বক্তব্য রাখেন এডিসি জোগরা সুলতানা যুথী। তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মেধা বিকাশে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম একটি কার্যকর উদ্যোগ নিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”

এডভোকেট আব্দুল আওয়াল বলেন, “এই আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের ভবিষৎ গঠনে অনুপ্রেরণা জোগায়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের জেলা পরিচালক আবু বক্কর সিদ্দিক। পরিচালনায় ছিলেন জেলা চেয়ারম্যান আসাদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী পরিচালক আবু সাঈম।

এই আয়োজনটি কিশোরকণ্ঠ পাঠক ফোরামের শিক্ষা ও নৈতিক বিকাশে অঙ্গীকারের প্রতিফলন হিসেবে প্রশংসিত হয়েছে।

ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত শর্তাবলীতে রাজি আর্সেনাল
  • ০১ আগস্ট ২০২৬
চলতি মাসে সরকারি চাকরিজীবীদের দুদফা ৮ দিন ছুটির সুযোগ
  • ০১ আগস্ট ২০২৬
ঢাবি ক্যাম্পাসের জুলাই-গ্রাফিতি পুনর্লিখন শুরু আজ
  • ০১ আগস্ট ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, আলোচনায় রাষ্ট্রপতি পদ
  • ০১ আগস্ট ২০২৬
বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
রাজধানীতে দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬