অধ্যক্ষের পদায়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM
সংঘর্ষে আহত চারজন শিক্ষার্থী

সংঘর্ষে আহত চারজন শিক্ষার্থী © সংগৃহীত

অধ্যক্ষের পদায়ন নিয়ে কুমিল্লার দাউদকান্দিতে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দুই পক্ষের সংঘর্ষে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কলেজটির সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি গ্রুপ।

এসময় শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার অভিযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।

জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ছুটিতে যান বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিমউদ্দীন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম। ছুটি শেষে অধ্যক্ষ জসিম উদ্দিন আবার স্কুলে ফিরতে চাইলে তাতে বাধা দেয় স্থানীয় কিছু লোকজনসহ শিক্ষার্থীদের একটি পক্ষ।

আগের অধ্যক্ষ জসিম উদ্দিনকেও ফিরিয়ে আনতে চায় শিক্ষার্থীদের একটি পক্ষ। এ নিয়ে মঙ্গলবার সকালে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি গ্রুপ। 

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী জানান, বরকোটা স্কুল অ্যান্ড কলেজের ছুটিতে থাকা অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে অপর একটি গ্রুপের সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় একজনকে আহত অবস্থায় দেখেছি। 

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম জানান, দুই অধ্যক্ষ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সবাইকে নিয়ে বসতে হবে এই সমস্যার সমাধানে। শিক্ষার্থীদের উপর হামলা করেছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9