শনিবার খুলছে সেন্ট গ্রেগরি স্কুল, নিরাপত্তায় বিশেষ নির্দেশনা

২৮ নভেম্বর ২০২৪, ১১:২৮ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
সেন্ট গ্রেগরি স্কুলের লোগো

সেন্ট গ্রেগরি স্কুলের লোগো © টিডিসি সম্পাদিত

অতর্কিত হামলা-ভাঙচুরের ঘটনায় বন্ধ হওয়া রাজধানীর সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ খুলছে শনিবার (৩০ নভেম্বর)। তবে এদিন আংশিক কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি। স্কুলের প্রভাতী ও দিবা শাখার পরীক্ষা সংশোধিত রুটিন অনুযায়ী চলবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সব কার্যক্রম বন্ধই থাকছে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রভাতী ও দিবা শাখার বার্ষিক পরীক্ষা পুনরায় শুরু হবে। তবে একাদশ-দ্বাদশ শ্রেণির সব কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। স্থগিত থাকা প্রথম থেকে নবম শ্রেণির ভর্তি লটারির তারিখ সম্পর্কে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

গত ২৪ নভেম্বর অতর্কিত হামলার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কর্তৃপক্ষ। এজন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিভাবকদের অনুরোধ করে বলা হয়েছে, তারা যেন সন্তানদের বিদ্যালয়ে পৌঁছে দিয়ে পরীক্ষা শেষে বাসায় ফিরিয়ে নিয়ে যান। অনাকাঙ্ক্ষিত উদ্ভূত পরিস্থিতিতে সর্বস্তরের সবাইকে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার জন্য পবিত্র হলি ক্রস সংঘ ও সেন্ট গ্রেগরি পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অধ্যক্ষ।

উল্লেখ্য গত ২৪ নভেম্বর শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনায় পার্শ্ববর্তী সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে ঢুকেও অতর্কিত ভাঙচুর চালানো হয়। এতে প্রতিষ্ঠানের ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় তলার শিক্ষকদের একটি কক্ষে অগ্নিসংযোগ করা হয় এবং ক্যান্টিনে ভাঙচুর ও টাকা লুট করা হয়। হামলা-ভাঙচুরে প্রতিষ্ঠানটির কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি ২৫ ও ২৬ নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি স্থগিত করা হয়।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ২৩২ বন্দী পেল ঈদের নতুন পোশাক
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র ইরানে স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিনে পথচারী বাঁচাতে গিয়ে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ২০
  • ২১ মার্চ ২০২৬
ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, আবেদন…
  • ২১ মার্চ ২০২৬
রাষ্ট্রপতিকে অপসারণ করতেই হবে, কোনো বিকল্প নেই: নাসীরুদ্দীন 
  • ২১ মার্চ ২০২৬
বড় বোনের বাড়িতে ঈদ করতে এসে হামলায় গৃহবধূ নিহত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence