এবার অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি বন্ধ ঘোষণা

২৬ নভেম্বর ২০২৪, ১২:০২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ

সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ © ফাইল ফটো

পুরান ঢাকার সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজে ব্যাপক ভাঙচুর চালানোর ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার কলেজের ফাদার ব্রাদার প্লাসিড পিটার রিবেরু সিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বিদ্যালয়ের মর্নিং শিফট, ডে শিফট ও কলেজ শাখার সব ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

আরও বলা হয়, বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ জরুরি, তবে সময়সাপেক্ষ। সবকিছু অনুকূলে আসার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের কার্যক্রম যথারীতি শুরু হবে। 

এর আগে রবিবার বিকেল ৫টার দিকে সোহরাওয়ার্দী কলেজে হামলার প্রতিবাদে পার্শ্ববর্তী সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজে ব্যাপক ভাঙচুর চালান সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। 

কলেজটির শিক্ষক ও স্টাফরা জানান, শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষসহ অন্তত ৫০টি কক্ষ ভাঙচুর করা হয়েছে। এছাড়া ক্যান্টিনে হামলা করে টাকা লুট ও দ্বিতীয় তলার একটা শিক্ষকের কক্ষে অগ্নিসংযোগ করা হয় বলে জানান প্রতিষ্ঠানটি।

অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী, দিতে পারলেন না জ…
  • ২৮ জুলাই ২০২৬
টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা, সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জ…
  • ২৮ জুলাই ২০২৬
একযোগে ৯৩ এএসপিকে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, তালিকা দেখুন
  • ২৮ জুলাই ২০২৬
শহীদ ওসমান হাদীকে আজীবন মুখপাত্র করে ইনকিলাব মঞ্চের নতুন কম…
  • ২৮ জুলাই ২০২৬
জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান …
  • ২৭ জুলাই ২০২৬
আলিম পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করছিলেন শিক্ষক, সিসিটিভি …
  • ২৭ জুলাই ২০২৬