রণক্ষেত্র সায়েন্সল্যাব এলাকা, আহত বেড়ে ৩২

২০ নভেম্বর ২০২৪, ০৫:২৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সংঘর্ষের ঘটনা

সংঘর্ষের ঘটনা © সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকার পাশাপাশি দুই শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

আজ বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে সায়েন্সল্যাব মোড়ে এই সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে থেমে থেমে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। চলে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এতে পুরো সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিরণ হয়।

এ ঘটনায় অন্তত ৩২ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যায়। আহত শিক্ষার্থীদের মধ্যে আহত শিক্ষার্থীরা হলেন, আহতরা হলেন, শাহরিয়ার(২১), নূর হোসেন (২৪), মো. তুষার (১৮), অনিম(২১), সেজন (১৮), রিফাত (২১), আরাফাত (২১), নিরব (২১), শরিফ (২১), ইয়াকুব (১৮), মেহেদী হাসান (২১), আল ইমরান (১৮), তানভীর (১৮), সুজন (১৮), আরিফ (১৭), মহিউদ্দিন (২৩), তারেক (৩২), তাহসিন (১৮), ফয়সাল (১৮), অরিকুল তরিকুল ইসলাম রাজীব (২৫), মোহাম্মদ আলী (১৭) হাসান (১৮), ইসমাইল (১৮),ফাইয়াদ (১৮), মাহির (১৭), সাকিন (১৮), তানভীর (১৮), তামিম (১৮), তাজফিকুর রহমান (১৭), আশিক (১৮), রাজ (১৮) এবং মেহেদী (১৮) নাম জানা গেছে।

জানা যায়, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের দুইটি বাস ভাঙচুর করে সিটি কলেজের শিক্ষার্থীরা এর পরপরই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে। 

অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ, বাকি জা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950