ঢাকা-সিটি কলেজ সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

২০ নভেম্বর ২০২৪, ০৫:২২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সংঘর্ষ থামাতে টিয়ার শেল নিক্ষেপ

সংঘর্ষ থামাতে টিয়ার শেল নিক্ষেপ © সংগৃহীত

 ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। প্রতিবেধন লেখা পর্যন্ত সংঘর্ষ থামেনি বলে জানা গেছে।

আজ বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে সায়েন্সল্যাব মোড়ে এই সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে থেমে থেমে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। চলে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এতে পুরো সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিরণ হয়।

এ ঘটনায় অন্তত চারজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যায়। দুই কলেজের আহতরা হলেন- সিটি কলেজের শাহরিয়ার (২১) ও নূর হোসেন (২৪) এবং ঢাকা কলেজের মো. তুষার (১৮) ও অনিম (২১)।

জানা যায়, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের দুইটি বাস ভাঙচুর করে সিটি কলেজের শিক্ষার্থীরা এর পরপরই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে। 

শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
  • ২৬ মে ২০২৬
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ গ্রেফতার ৩
  • ২৬ মে ২০২৬
চীন যাচ্ছেন যুবদল-ছাত্রদলের ২০ নেতা
  • ২৬ মে ২০২৬
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, সরু গলি আর পানির অভাবে বেগ পা…
  • ২৫ মে ২০২৬
রাজধানী থেকে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করল পুলিশ
  • ২৫ মে ২০২৬
ঈদযাত্রায় নিরাপত্তা জোরদার, অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ড…
  • ২৫ মে ২০২৬