টানা ২০ দিন পর ঢাকা সিটি কলেজের একাডেমিক কার্যক্রম শুরু

১৯ নভেম্বর ২০২৪, ০৫:৫২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা সিটি কলেজ

ঢাকা সিটি কলেজ © সংগৃহীত

টানা ২০ দিন বন্ধের পর একাডেমিক কার্যক্রম শুরু করেছে ঢাকা সিটি কলেজ। মঙ্গলবার (১৯ নভেম্বর) একাদশ শ্রেণির ক্লাসের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। আগামীকাল বুধবার দ্বাদশ এবং পরদিন স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ক্লাসও শুরু হবে।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হক জানান, আজ থেকে কলেজের একাডেমিক কার্যক্রম চালু হয়েছে। প্রথম দিন একাদশ শ্রেণির ক্লাস হয়েছে। তবে তাদের ১ম সেমিস্টারের ক্লাস টেস্ট হবে না। আগামীকাল (২০ নভেম্বর) দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। তাদেরও ১ম সেমিস্টারের পরীক্ষা হবে না। আর স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির ক্লাস শুরু হবে ২১ নভেম্বর থেকে।

এর আগে গত শনিবার কলেজটির অধ্যক্ষ কাজী নিয়ামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একাডেমিক কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। 

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর পরীক্ষা ও ক্লাস বর্জন করে অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণ, বৈধ অধ্যক্ষকে ফিরিয়ে আনাসহ কয়েক দফা দাবিতে প্রতিষ্ঠানের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রীরা। পরদিনও ক্লাস পরীক্ষায় অংশ না দিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে নেন তারা। গভর্নিং বডি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। তবে তারা ক্লাসে ফেরেননি এবং পরীক্ষায়ও অংশ নেননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না এবং পরীক্ষাতেও অংশ নেবে না বলে জানান।

এভাবে ৪ নভেম্বর পর্যন্ত গড়ালে ঢাকা সিটি কলেজ কর্তৃপক্ষ ওইদিনই নোটিশ দিয়ে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। নোটিশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধের কথা জানানো হয়। এরই মধ্যে জোর করে পদে বসা ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোখলেছুর রহমান পদ ছেড়ে দেন। 

ঈদের দিনে পথচারী বাঁচাতে গিয়ে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ২০
  • ২১ মার্চ ২০২৬
ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, আবেদন…
  • ২১ মার্চ ২০২৬
রাষ্ট্রপতিকে অপসারণ করতেই হবে, কোনো বিকল্প নেই: নাসীরুদ্দীন 
  • ২১ মার্চ ২০২৬
বড় বোনের বাড়িতে ঈদ করতে এসে হামলায় গৃহবধূ নিহত
  • ২১ মার্চ ২০২৬
ছেলের রোজা নিয়ে গর্ব, শৈশবের স্মৃতিতে ভাসলেন তাসকিন
  • ২১ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ও প্রত্যাশা
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence