কলেজ পরিবর্তনের টিসি আবেদন শেষ ১৭ নভেম্বর, ফি কত?

১৬ নভেম্বর ২০২৪, ১২:২২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

কলেজ বা বোর্ড পরিবর্তন করার আবেদন (টিসি) শুরু হচ্ছে রোববার (১৭ নভেম্বর) থেকে। এক মাসের মধ্যে অনলাইনে শিক্ষার্থী টিসি ও টিসির আবেদন করতে পারবেন। আবেদন পর্ব শেষ হবে আগামী ১৭ ডিসেম্বর (মঙ্গলবার)।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা টিসি ও টিসির আবেদন করতে পারবেন। এ জন্য ঢাকা বোর্ড ফি নির্ধারণ করেছে ৭০০ টাকা। আর অন্যান্য বোর্ড নিজ নিজ নির্ধারিত হারে ফি নেবে শিক্ষার্থীদের কাছ থেকে।

শিক্ষা বোর্ড বলছে, একাদশে ভর্তি শেষ হওয়ার পর প্রতি বছর শিক্ষার্থীদের বড় একটি অংশ নানা কারণে কলেজ ও বোর্ড পরিবর্তন করেন। চলতি বছরও শিক্ষার্থীদের অনেকে কলেজ ও বোর্ড পরিবর্তনের অপেক্ষায় আছেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠান পরিবর্তন (টিসি) ও বোর্ড পরিবর্তনের (বিটিসি) আবেদন শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে।

চলতি বছর ১৬ লাখ ৭২ হাজারের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাদের মধ্য থেকে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ভর্তির আবেদন করে নির্বাচিত হয়েছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়াদের সংখ্যা এ পরিসংখ্যানের বাইরে।

আরও পড়ুন: ডুয়েটের ভর্তি পরীক্ষা শুরু কাল, জেনে নিন পাস নম্বর ও আসনসহ খুঁটিনাটি

দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একাদশ শ্রেণির মোট আসন ২৬ লাখের বেশি। ফলে শিক্ষার্থী ভর্তির পরও ১৩ লাখের বেশি আসন ফাঁকাই ছিল। ওই আসনগুলোতে টিসি নিয়ে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পাবেন ভর্তি হওয়া শিক্ষার্থীরা।

যেভাবে আবেদন করবেন
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলেজে ভর্তির ওয়েবসাইটের মাধ্যমে নির্দেশিকা অনুসরণ করে অনলাইন টিসি ও বিটিসির আবেদন করতে হবে। অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের প্রয়োজন নেই।

শিক্ষা বোর্ডের নির্দেশিকা অনুসরণ করে শিক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইটে টিসির আবেদন করতে হয়। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ইটিসি অংশ থেকে তাদের আবেদন করতে হবে। এ ক্ষেত্রে ওয়েবসাইটের ফরমেটে যে তথ্যগুলো চাওয়া হবে, সেগুলো অন্তর্ভুক্ত করে তা সাবমিট দিতে হবে। পরে নির্ধারিত পদ্ধতিতে ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল আয়ারল্যান্ডের
  • ২১ মার্চ ২০২৬
বিনা মূল্যে পিএইচডির সুযোগ নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিতে, থ…
  • ২১ মার্চ ২০২৬
প্রথম মুসলিম নার্স, মহানবী যাকে যোদ্ধার সমান মর্যাদা দিয়েছি…
  • ২১ মার্চ ২০২৬
রাশিয়া ইরানের পাশে আছে: পুতিন
  • ২১ মার্চ ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করার সুযোগ নেই: …
  • ২১ মার্চ ২০২৬
‎রেকর্ড গড়ে শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলেন ৭ ল…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence