একাদশ শিক্ষার্থীদের কলেজ ও বোর্ড পরির্বতনের আবেদন শুরু রবিবার, যেভাবে আবেদন

১৫ নভেম্বর ২০২৪, ০৯:৫০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
শিক্ষার্থীদের প্রতিষ্ঠান পরিবর্তন (টিসি) ও বোর্ড পরিবর্তনের (বিটিসি) আবেদন শুরু হচ্ছে  আগামী রবিবার

শিক্ষার্থীদের প্রতিষ্ঠান পরিবর্তন (টিসি) ও বোর্ড পরিবর্তনের (বিটিসি) আবেদন শুরু হচ্ছে  আগামী রবিবার

প্রতিবছরই একাদশে ভর্তি শেষ হওয়ার পর শিক্ষার্থীদের একটি অংশ নানা কারণে কলেজ ও বোর্ড পরিবর্তন করেন। চলতি বছরও শিক্ষার্থীদের অনেকে কলেজ ও বোর্ড পরিবর্তনের অপেক্ষায় আছেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠান পরিবর্তন (টিসি) ও বোর্ড পরিবর্তনের (বিটিসি) আবেদন শুরু হচ্ছে  আগামী রবিবার (১৭ নভেম্বর) থেকে। এক মাসের মধ্যে অনলাইনে শিক্ষার্থীরা টিসি ও বিটিসির আবেদন করতে পারবেন। আবেদন পর্ব শেষ হবে আগামী আগামী ১৭ ডিসেম্বর (মঙ্গলবার)।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা টিসি ও বিটিসির আবেদন করতে পারবেন। এজন্য ঢাকা বোর্ড ফি নির্ধারণ করেছে ৭০০ টাকা। আর অন্যান্য বোর্ড স্ব স্ব নির্ধারিত হারে ফি নেবে শিক্ষার্থীদের কাছ থেকে।’

চলতি বছর ১৬ লাখ ৭২ হাজারের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাদের মধ্য থেকে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ভর্তির আবেদন করে নির্বাচিত হয়েছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়াদের সংখ্যা এ পরিসংখ্যানের বাইরে।

দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একাদশ শ্রেণির মোট আসন ২৬ লাখের বেশি। ফলে শিক্ষার্থী ভর্তির পরও ১৩ লাখের বেশি আসন ফাঁকাই ছিল। ওই আসনগুলোতে টিসি নিয়ে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পাবেন ভর্তি হওয়া শিক্ষার্থীরা।

যেভাবে আবেদন করবেন
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলেজে ভর্তির ওয়েবসাইটের (www.xiclassadmission.gov.bd) মাধ্যমে নির্দেশিকা অনুসরণ করে অনলাইন টিসি ও বিটিসির আবেদন করতে হবে। অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের প্রয়োজন নেই।

তপন কুমার সরকার বলেন, ‘নির্দেশিকা অনুসরণ করে শিক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইটে টিসির আবেদন করতে হয়। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ইটিসি অংশ থেকে তাদের আবেদন করতে হবে। এক্ষেত্রে ওয়েবসাইটের ফরমেটে যে তথ্যগুলো চাওয়া হবে সেগুলো অন্তর্ভুক্ত করে তা সাবমিট দিতে হবে। পরে নির্ধারিত পদ্ধতিতে ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।’

অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ, বাকি জা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950