নিহত সেনা কর্মকর্তা তানজিমের নামে রামু ক্যান্টনমেন্ট কলেজের নামকরণ

০৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
স্কুলটির লোগো ও নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার

স্কুলটির লোগো ও নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার © টিডিসি ফটো

চকরিয়ার ডুলাহাজারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান চলাকালীন গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে সন্ত্রাসীদের হামলায় নিহত হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। দেশের জন্য বীরত্বপূর্ণ অবদান রাখায় শহীদ তানজিমের স্মরণে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। 

রবিবার (৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন নাম করা হয়েছে ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।’ পরিচালনা পর্ষদের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ লেফটেন্যান্ট তানজিমের বীরত্বগাঁথা ও সাহসিকতার ইতিহাস সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিচালনা পর্ষদের এক বিজ্ঞপ্তিতে,’শহীদ লেফটেন্যান্ট তানজিমের বীরত্বগাঁথা ও সাহসিকতার ইতিহাস’ সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। কলেজ অধ্যক্ষ জানান, এই মহতি সিদ্ধান্তের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ লেফটেন্যান্ট তানজিমের সাহসিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করতে উৎসাহিত হবে।’

উল্লেখ্য, ২০১৮ সালে রামু সেনানিবাসে প্রতিষ্ঠিত এই কলেজের অফিসিয়াল ফেসবুক পেজের নাম ইতিমধ্যে নতুন নামে পরিবর্তিত হয়েছে এছাড়াও পরিবর্তন ঘটেছে লোগোতে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু আজ
  • ২৮ জুলাই ২০২৬
টানা ৪ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৮ জুলাই ২০২৬
অবৈধ বনভূমি উচ্ছেদে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর…
  • ২৮ জুলাই ২০২৬
দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি
  • ২৮ জুলাই ২০২৬
সুবিপ্রবির নতুন ভিসি ইবি অধ্যাপক ড. মো. জাকির হুসাইন
  • ২৮ জুলাই ২০২৬
অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী, দিতে পারলেন না জ…
  • ২৮ জুলাই ২০২৬