সচিবালয়ে ঢুকে পড়া সেই ২৬ এইচএসসি শিক্ষার্থীকে নতুন মামলায় গ্রেফতার

০৩ নভেম্বর ২০২৪, ০৫:০১ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় গ্রেফতার ২৬ শিক্ষার্থী

বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় গ্রেফতার ২৬ শিক্ষার্থী © টিডিসি ফটো

সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় গ্রেফতার ২৬ শিক্ষার্থীকে ঢাকা শিক্ষা বোর্ড ভাঙচুরের দায়ে করা নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

এর আগে, শাহবাগ থানার মামলায় কারাগারে ছিলেন এই ২৬ শিক্ষার্থী। গত ২০ অক্টোবর ঢাকা শিক্ষা বোর্ডে ঢুকে ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদানের বিষয়ে চকবাজার থানায় মামলা করা হয়। আজ সেই মামলায় ২৬ জনকে গ্রেফতারের আবেদন করলে তা মঞ্জুর করে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।

পুলিশ জানায়, অভিযুক্তরা সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে প্রায় তিন লাখ টাকার ক্ষতি করেছে।

আইনজীবীরা বলছেন, ২৬ জন এইচএসসি শিক্ষার্থীকে জামিন না দিয়ে নতুন মামলায় গ্রেফতার দেখানো অমানবিক।

অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী, দিতে পারলেন না জ…
  • ২৮ জুলাই ২০২৬
টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা, সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জ…
  • ২৮ জুলাই ২০২৬
একযোগে ৯৩ এএসপিকে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, তালিকা দেখুন
  • ২৮ জুলাই ২০২৬
শহীদ ওসমান হাদীকে আজীবন মুখপাত্র করে ইনকিলাব মঞ্চের নতুন কম…
  • ২৮ জুলাই ২০২৬
জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান …
  • ২৭ জুলাই ২০২৬
আলিম পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করছিলেন শিক্ষক, সিসিটিভি …
  • ২৭ জুলাই ২০২৬