শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সচিবালয় থেকে বের করল পুলিশ-সেনাবাহিনী

২৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM

© সংগৃহীত

এইচএসসি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং ফলাফলে ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া ৫ শতাধিক শিক্ষার্থীদের লাঠিচার্জ করে বের করে দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এরপর তারা যে যার মতো পালিয়ে যান। আজ বুধবার বিকেল ৩টার পর তাদের বের দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এর আগে, দুপুর ২টা ৫০ মিনিটের দিকে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে প্রবেশ করেন তারা। তখন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপোষ না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

তখন আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

শিক্ষার্থীরা জানান, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কিছু শিক্ষার্থীকে ভালো ফল দেয়া হয়েছে, অথচ আমরা ভালো লিখে আমাদের প্রাপ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছি। আমরা দ্রুত সময়ের মধ্যে এই ফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়নের দাবি করছি।

এর আগে ২০ আগস্ট শিক্ষার্থীরা নতুন করে পরীক্ষা ছাড়া সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন। তারা বলেছিলেন, একটা বোর্ড পরীক্ষা ৬-৭ মাস ধরে ঝুলে থাকবে, তা কীভাবে হয়? আমাদের জানানো হয়েছিল ১১ সেপ্টেম্বর পরীক্ষা হবে, তাহলে ফলাফল প্রকাশের জন্য এত সময় কেন লাগবে?

এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9