ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সকালে মৃত্যু, তিন ঘণ্টা পর এইচএসসির ফল প্রকাশ

১৫ অক্টোবর ২০২৪, ১০:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মো. তানভীর

মো. তানভীর © ফাইল ফটো

পিরোজপুরে এইচএসসির ফল প্রকাশের মাত্র তিন ঘণ্টা আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. তানভীর (১৯) নামের এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৮টায় পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিন বেলা ১১টায় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সেখানে দেখা যায় তানভীর যশোর বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৩.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

তানভীর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দাসখালী গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। তানভীর পরিবারসহ পিরোজপুর শহরের দশ নিড়ের গলি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তানভীর এ বছর বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করছিলেন। সেখানে থাকার সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত রোববার ঢাকা থেকে পিরোজপুরের ভাড়া বাড়িতে চলে আসেন। ওই দিন সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. নিজাম উদ্দিন বলেন, তানভীর রোববার সন্ধ্যায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হয়। আজ সকালে তার মৃত্যু হয়।

প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9