মোমবাতি জ্বালিয়ে পড়ার সময় অগ্নিদগ্ধ হয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

১৫ অক্টোবর ২০২৪, ১০:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাজমিন সুলতানা দিলা

রাজমিন সুলতানা দিলা © ফাইল ফটো

ঝালকাঠির রাজাপুরের মোমবাতির আগুনে দগ্ধ হয়ে রাজমিন সুলতানা দিলা (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) গালুয়া দুর্গাপুর গ্রামের বাড়িতে দিলাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

এর আগে গতকাল (১৪ অক্টোবর) সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই কলেজছাত্রী। দিলার মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

জানা যায়, কলেজছাত্রী দিলা গালুয়া দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী দুলাল হাওলাদারের মেয়ে। তিনি রাজাপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

দিলার বাবা দুলাল জানান, গত ৭ অক্টোবর রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় মোমবাতি জ্বালিয়ে পড়ছিল দিলা। হঠাৎ মোমবাতি পড়ে গায়ে থাকা জর্জেটের ওড়না ও জামায় আগুন লেগে যায় তার। এ সময় আগুন থেকে বাঁচতে দৌড়ে সামনের পুকুরে ঝাপ দেয় দিলা। কিন্তু দৌড়ানোর কারণে বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়ে। এ সময় তিনিও পেছনে পেছনে গিয়ে মেয়েকে উদ্ধার করেন কিন্তু আগুনে তখনই শরীরের চামড়া উঠে যাচ্ছিল। 

এরপর উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিলাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিলে চিকিৎসকের পরামর্শে ওই দিনই ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। তার খাদ্য ও শ্বাসনালীসহ শরীরের অধিকাংশই দগ্ধ হয়। বার্ন ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিক্ষার্থী। 

ঈদ আসে-ঈদ যায়, প্রিয়জনের শূণ্যতা ঘোচে না
  • ২১ মার্চ ২০২৬
 ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত…
  • ২১ মার্চ ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল আয়ারল্যান্ডের
  • ২১ মার্চ ২০২৬
বিনা মূল্যে পিএইচডির সুযোগ নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিতে, থ…
  • ২১ মার্চ ২০২৬
প্রথম মুসলিম নার্স, মহানবী যাকে যোদ্ধার সমান মর্যাদা দিয়েছি…
  • ২১ মার্চ ২০২৬
রাশিয়া ইরানের পাশে আছে: পুতিন
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence