এইচএসসির ফল বেলা ১১টায় , ঘরে বসেই যেভাবে জানা যাবে

১৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিক্ষার্থীরা ফল দেখছেন

শিক্ষার্থীরা ফল দেখছেন © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত হবে। এদিন বেলা ১১টায় স্ব স্ব বোর্ড ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা মোবাইলে এসএমএস-এর মাধ্যমে এবং ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।

সংশ্লিষ্ট বোর্ড থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা ১১টায় স্ব স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা সাংবাদিকদের কাছে ফলাফলের পরিসংখ্যান বিতরণ করবেন। শিক্ষাবোর্ডসমূহের ওয়েবসাইট হতে এবং এসএমএস এর মাধ্যমে পরীক্ষার্থীরা সকাল ১১টায় ফলাফল জানতে পারবে। ফলাফল প্রকাশ হওয়ার পর একযোগে কলেজে, পরীক্ষার কেন্দ্রে, শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এবং Android Mobile Phone - এ Apps ব্যবহার করে ফলাফল দেখা যাবে। 

আরও পড়ুন: সাবজেক্ট ম্যাপিংয়েও কপাল পুড়ছে এইচএসসির লক্ষাধিক শিক্ষার্থীর

বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে login অপশনে EIIN এবং password (কলেজের password) ব্যবহার করতে হবে। Result মেনুবারে ক্লিক করার পরে HSC-2024 Result এ ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট কলেজের ফলাফল দেখা যাবে । 

পরীক্ষা কেন্দ্রের জন্যঃ প্রথমে সংশ্লিষ্ট বোর্ডের ঠিকানায় গিয়ে ডানপাশে HSC- 2024 Centre Panel অপশনে login > কেন্দ্রকোড, password দিয়ে (যে password দিয়ে HSC পরীক্ষার তথ্য পাঠানো হয়েছে সে password ব্যবহার করতে হবে। এরপর সংশ্লিষ্ট কেন্দ্রের ফলাফল দেখা যাবে।

সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ছাড়াও https://eduboardresults.gov.bd মাধ্যমে অনলাইনে রেজাল্ট দেখা যাবে। Android Phone এ বোর্ডের অ্যাপস থেকেও ফলাফল পাওয়া যাবে। এছাড়া পরীক্ষার্থীরা এসএমএস এর মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে ফলাফল জানতে পারবে।

প্রি-রেজিস্ট্রেশন করার নিয়ম (ফল প্রকাশের পূর্বে): যে কোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে- HSC<>Board Name (First 3 Letter) <> Roll <> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন: বরিশাল শিক্ষা বোর্ডের জন্য HSC <> Bar <> Roll < 2023 Send to 16222। ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি- রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে। এছাড়াও শিক্ষাবোর্ডের ওয়েবসাইট হতে পরীক্ষার্থীরা বেলা ১১ টায় ফলাফল জানতে পারবে।

প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9