একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৫ PM
একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে

একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে © ফাইল ছবি

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের চলমান রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় আরও তিনদিন বাড়ানো হয়েছে। সে অনুযায়ী আগামী ৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের চলমান রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী ৩ অক্টোবর পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো। শিক্ষা বোর্ডসমূহের আওতাধীন দেশের সকল উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইট (https://www.xiclassadmission.gov.bd) এর (College Login) প্যানেলে (কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড) দিয়ে লগইন করে এ কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন: এইচএসসি ফল প্রকাশের তারিখ নির্ধারণ

আগামী ৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের নিমিত্তে প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের তথ্যাদি অনলাইনে প্রেরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে জানানো হয়েছে।

ক্ষমতায় থাকা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম স্থবিরতা
  • ০৬ এপ্রিল ২০২৬
আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে অসুস্থ হয়ে বরের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬