শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলেন সদ্য পদায়নকৃত রাজশাহী কলেজ অধ্যক্ষ

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলেন সদ্য পদায়নকৃত রাজশাহী অধ্যক্ষ অধ্যাপক ড. আনারুল হক

শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলেন সদ্য পদায়নকৃত রাজশাহী অধ্যক্ষ অধ্যাপক ড. আনারুল হক © টিডিসি

শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ পদে সদ্য নিয়োগ পাওয়া অধ্যাপক ড. আনারুল হক। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি পদত্যাগ করেন।

সাদা কাগজে পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলাম। বিষয়টি সদয় বিবেচনার জন্য প্রেরণ করা হলো।’

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাজশাহী কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. আনারুল হক। এর আগে তিনি শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে ২০১৬-১৭ অর্থবছরে শিক্ষা বোর্ডের ১৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে। এ ঘটনায় ২০২০ সালে তার বিরুদ্ধে তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. ইব্রহীম আলী বলেন, দুপুরে তিনি (আনারুল হক) পদত্যাগ করেছেন।

এর আগে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা বলেছিলেন, আমাদের প্রিয় ক্যাম্পাস রাজশাহী কলেজে বিতর্কিত শিক্ষককে অধ্যক্ষ হিসেবে চাই না। দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট সরকারের দোসর এই অধ্যক্ষকে এই কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না। এখানে সৎ ও যোগ্য কাউকে অধ্যক্ষ হিসেবে পদায়নের দাবি জানিয়ে আসছিলেন তারা।

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9