সংঘর্ষের ঘটনায় ঢাকা ও আইডিয়াল কলেজের ক্লাস বন্ধ ঘোষণা

১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
সংঘর্ষের ছবি

সংঘর্ষের ছবি © টিডিসি ফটো

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে উভয় কলেজের কলেজ কর্তৃপক্ষ।   

মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর) বিকালে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষকদের একাডেমিক কাউন্সিলের বৈঠকে ক্লাস বন্ধের সিদ্ধান্তের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে , অনিবার্য কারণবশত আগামী ১১ ও ১২সেপ্টেম্বর কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাসসমূহ স্থগিত থাকবে। অনার্স ও মাস্টার্স শ্রেণির ক্লাস যথারীতি চলবে। 

এছাড়াও অনলাইনে এক বার্তায় আইডিয়াল কলেজের অধ্যক্ষ জানান, অনিবার্য কারণবশত বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ সেপ্টেম্বর) কলেজের ক্লাসসমূহ বন্ধ থাকবে। রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে  যথারীতি ক্লাস চলবে। 

উল্লেখ্য, আজ সাইন্সল্যাব মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এতে উভয় কলেজের ১৪ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9