প্রধান উপদেষ্টার

ত্রাণ তহবিলে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাইয়ের সহায়তা

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন © সংগৃহীত

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। 

রবিবার (৮ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মুস্তারী জাহানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে উপদেষ্টা ফারুক ই আজম রাজশাহী অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের থেকে ৫ লাখ ৫৭ হাজার ৩৫৫ টাকার নগদ অর্থ সহায়তার চেক গ্রহণ করেন।

আরও পড়ুন: ট্রমায় ভুগছেন আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীরা, আছে শঙ্কাও

এ সময় রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন ১৯৮৩ ব্যাচের মো. গোলাম ফারুক, ১৯৮৯ ব্যাচের ড. মো. মোকসেদ আলী, ১৯৯৩ ব্যাচের মুস্তারী জাহান ও ২০১২ ব্যাচের রিফাত হোসেন অন্তর।

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়, সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মনবাড়িয়া, সিলেটসহ বিভিন্ন জেলায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাস্থ্য, খাদ্য ও বন্যা পরবর্তী পুনর্বাসন খুবই গুরুত্বপূর্ণ। তাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এ অর্থ প্রদান করা হয়।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9