শিক্ষক হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪১ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
টিডিসি

টিডিসি © সংগৃহীত

ছাত্র জনতার অভ্যুত্থানের পর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জোরপূর্বক পদত্যাগের হিড়িক শুরু হয়। এ অস্থিরতা অবসানে কোন শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ না করার নির্দেশ দেন শিক্ষা মন্ত্রণালয়।  শিক্ষকদের জোর করে পদত্যাগ এবং হেনস্তায় অংশগ্রহণকারী ও শৃঙ্খলাভঙ্গকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো শিক্ষকদের জোর করে পদত্যাগ ও নানাভাবে হেনস্তা করার ঘটনা ঘটছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন।


এতে আরও বলা হয়, যে-সব শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগ আছে, তা উপযুক্ত কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী এবং শৃঙ্খলাভঙ্গকারীদের চিহ্নিত করে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950