পদত্যাগ করলেন ঢাকাদক্ষিণ সরকারি কলেজের অধ্যক্ষ

২৫ আগস্ট ২০২৪, ০৫:৩২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলী

ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলী © ফাইল ছবি

সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলী পদত্যাগ করেছেন। রোববার (২৫ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত ১ আগস্ট ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলী কলেজে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দোসরদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সভা করেছেন।

এছাড়াও অধ্যক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে পোস্ট করেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন৷ এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অধ্যক্ষ এরশাদ আলীর পদত্যাগ দাবি করেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে কলেজ ত্যাগ করেন।অধ্যক্ষ এরশাদ আলী ২০২৩ সালের ১৫ অক্টোবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছিলেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন কলেজে প্রভাষক ইউনুস চৌধুরী। তিনি বলেন, আজ দুপুরে সকল শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে তিনি পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন।

জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950