দ্যা ডেইলি ক্যাম্পাস জরিপ

এইচএসসি পরীক্ষা বাতিল চান না ৭৫ শতাংশ

২১ আগস্ট ২০২৪, ০২:৪২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM
এইচএসসি

এইচএসসি © টিডিসি ফটো

পরীক্ষার্থীদের দাবির মুখে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।

তবে সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের পর তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এমনকি পরীক্ষার্থীদেরও অনেকে এই সিদ্ধান্তের বিপক্ষে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। অনেকেই বলছেন, পরীক্ষা না দিয়ে ফলাফল প্রকাশিত হলে তা মন্দ নজির হয়ে থাকবে, যা শিক্ষার্থীদের পরবর্তী জীবনে ভুগতে হবে।

পরীক্ষা স্থগিতের বিষয়টি নিয়ে পাঠকের মতামতের জরিপ করেছে দ্যা ডেইলি ক্যাম্পাস। এতে পরীক্ষা স্থগিতের বিপক্ষে মতামত দিয়েছেন ৭৫ শতাংশ পাঠক। তারা মনে করেন, কিছু শিক্ষার্থী দাবি করেছে বলেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তটি সঠিক হয়নি। পাশাপাশি পক্ষে মতামত দিয়েছেন ২৫ শতাংশ পাঠক। জরিপে প্রায় ৭ হাজার পাঠক অংশ নেয়।

শিক্ষার্থীদের একটি পক্ষের তীব্র আন্দোলনের মুখে চলতি বছরের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২১ আগস্ট) নটর ডেম কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দেওয়া এক ‘স্পষ্ট’ বিবৃতিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২৪ পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষের সাথে আলোচনা না করে একপাক্ষিক ভাবে যে অসুদূরপ্রসারী প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা নটর ডেম কলেজের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংঘটিত হয়েছিল মেধার বিজয় সুনিশ্চিত করার জন্য। পরীক্ষা না নিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের মেধার যে অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অযৌক্তিক। 

জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950