এইচএসসির ফল তৈরিতে সাবজেক্ট ম্যাপিং যেভাবে হতে পারে

২১ আগস্ট ২০২৪, ১০:৩৭ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা বাতিল ঘোষণার পর থেকেই কীভাবে ফল তৈরি করা হবে তা নিয়ে চলছে আলোচনা। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শিগগিরিই কাজ শুরু করবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ায় ফল কীভাবে প্রকাশ করা হবে তা জানতে দেশের একাধিক শিক্ষা বোর্ড প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রকদের সঙ্গে কথা বলেছে দ্যা ডেইলি ক্যাম্পাস। তারা বলছেন, সাবজেক্ট ম্যাপিং করেই ফলাফল তৈরির সম্ভাবনা বেশি। কীভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে সেটি নির্ধারণ করতে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির সুপারিশের আলোকে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনাকালীন সময়ে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হয়েছিল। এবারও হয়তো সেভাবেই ফল প্রকাশ করা হতে পারে। বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। নতুন করে একটি কমিটি গঠন করে সেই কমিটির সুপারিশের আলোকে ফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আরেকটি সূত্র জানিয়েছে, এইচএসসির যে বিষয়গুলোর পরীক্ষা হয়েছে সেগুলো ধরে বাকি পরীক্ষাগুলোর সাবজেক্ট ম্যাপিং করা হতে পারে। আবার  উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষার ফল অনুসরণ করেও সাবজেক্ট ম্যাপিং করা হতে পারে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি। 

সার্বিক বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা বাতিল করা হয়েছে। এখন ফলাফল কীভাবে প্রকাশ করা হবে সেটি নিয়ে আলোচনা করা হবে। শিক্ষার্থীদের একটু ধৈর্য ধারণের আহবানও জানিয়েছে ঢাকা বোর্ড প্রধান।

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই
  • ২৮ জুলাই ২০২৬
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইবির নবনিযুক্ত প্রো-ভিসি ও ট্র…
  • ২৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর
  • ২৮ জুলাই ২০২৬
হজ গাইড নিয়োগ দেবে সরকার, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৮ জুলাই ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী আদ-দ্বীনকে শাস্তি দিয়ে অন্যদেরও সতর্ক করে…
  • ২৮ জুলাই ২০২৬
​দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, ভরিতে কত 
  • ২৮ জুলাই ২০২৬