সারাজীবন ‘ফাইটার ব্যাচ’ নামটা ধরে রাখার সুযোগ মিস করো না: আরিফ আর হোসাইন

জোরপূর্বক এই
২১ আগস্ট ২০২৪, ০৯:৩৯ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM

© সংগৃহীত

একদল শিক্ষার্থী জোরপূর্বক সচিবলায়ে ঢুকে বিক্ষোভ করে চলমান এইচএসসি ও সমমানের সব পরীক্ষা বাতিলে বাধ্য করায় তীব্র সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিক্ষার্থীদের একটা অংশ এভাবে সচিবলায় গিয়ে পরীক্ষা বাতিলে বাধ্য করায় ভালোভাবে নিচ্ছে না এইচএসসি পরীক্ষার্থীদের আরেকটা অংশ। এ নিয়ে কথা বলছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আরিফ আর হোসাইন। 

মঙ্গলবার (২০ আগষ্ট)  তার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এসব বিষয়ে কথা বলেন। 

তিনি ফেসবুকে লিখেন, ভাইয়ারা, এইচএসসি পরীক্ষাটা দিয়ে তারপর রেজাল্ট কিছুটা খারাপ করলেও মানুষ তখন কিছুটা হলেও বাহাবা দিতো, যখন শুনত তোমরা 'ফাইটার ব্যাচ'

আমি অন্তত গত বছরে জিপিএ ৫ পাওয়া একজন আর এ বছরে জিপিএ ৪ পাওয়া একজনকে সামনে পেলে, দ্বিতীয়জনের গল্প শুনতে বসব। পরীক্ষা না দিয়ে অটো পাশ নেয়ার সিদ্ধান্তটা নিতান্তই ভুল। আরেকটু সময় নাও, তারপর না হয় জানিয়ে দাও যে তোমরা পরীক্ষা দিবে। 

একে তো শিক্ষাব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গেছে সাবেক ৩ শিক্ষামন্ত্রী। এখন তোমাদের পরীক্ষা না দেয়ার সিদ্ধান্তটা আরও পিছিয়ে ফেলবে দেশকে, এমনকি তোমাকেও। সারাজীবন ‘ফাইটার ব্যাচ’ নামটা ধরে রাখার স্কোপ্টা এভাবে মিস করো না প্লিজ। বীরের বেশে শুরু করেছো… শেষটাও করো বীরের বেশে। কারণ যুদ্ধটা তো ‘মেধা ফিরিয়ে আনা’ নিয়েই শুরু

জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950