রাজস্বখাতে চাকরি স্থানান্তরের দাবি

এমপিও কার্যক্রম বন্ধ করে দিল সেসিপ কর্মীরা

১৯ আগস্ট ২০২৪, ০৪:৪৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM
শিক্ষাভবন ক্যাম্পাসে অবস্থানরত সেসিপ কর্মীরা

শিক্ষাভবন ক্যাম্পাসে অবস্থানরত সেসিপ কর্মীরা © টিডিসি ফটো

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) ১ হাজার ১৮৭ কর্মকর্তা-কর্মচারীর চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে ইএমআইএস সার্ভার (বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের এমপিও প্রক্রিয়াকরণের সফটওয়্যার) ডাউন করে দিয়েছেন সেসিপ কর্মীরা। ফলে এমপিওভুক্তির কোন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে শিক্ষাভবন ক্যাম্পাসে কয়েকশো সেসিপ কর্মী অবস্থান নিয়ে চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের এমপিও প্রক্রিয়াকরণের সফটওয়্যার (ইএমআইএস) সার্ভার ডাউন করে দেয় কর্মীরা। তারা জানান, মাঠ পর্যায়ে মাধ্যমিক শিক্ষার কার্যক্রম পরিচালনায় সরকারি নানা দায়িত্ব পালন করলেও প্রকল্পের অধীনে কর্মরত থাকায় তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।

এর আগে গতকাল (১৮ আগস্ট) সকাল থেকে শিক্ষাভবনে অবস্থান নিয়ে তারা চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবি জানান। সেসিপের কর্মীরা জানান, আমরা দীর্ঘদিন থেকে রাজস্বখাতে আমাদের পদ সৃজনের দাবি জানিয়ে আসছি। কিন্তু বার বার আশ্বাস দেয়া হলেও চাকরি রাজস্বখাতে স্থানান্তর করা হচ্ছে না। 

তারা আরও জানান, আমাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে অনেক আগে সুপারিশ করা হয়েছে। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের উদাসীনতায় সেটা আটকে গেছে। এই মুহূর্ত থেকে আমরা সকল কার্যক্রম বন্ধ করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমাদের একটাই দাবি, অবিলম্বে চাকরি রাজস্বখাতে হস্তান্তর করতে হবে।

দাবি উল্লেখ করে সেসিপের কর্মকর্তারা জানান, শিক্ষা মন্ত্রণালয়াধীন সেসিপ প্রোগ্রামে প্রায় ৩০ শতাংশ নারী। মাধ্যমিক শিক্ষা অফিসগুলোতে কর্মরত এসব কর্মকর্তা বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, কারিকুলাম বাস্তবায়ন, হাতে কলমে বিজ্ঞান শিক্ষা প্রসার, আইসিটিভিত্তিক শিক্ষার প্রসার, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এমপিও কার্যক্রম বিকেন্দ্রীকরণ, স্কুল মনিটরিং ও নিবিড় অ্যাকাডেমিক সুপারভিশন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল শক্তিশালীকরণ ও সফটওয়্যারের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন। 

এছাড়াও তারা নকল মুক্ত পাবলিক পরীক্ষা আয়োজনে ট্যাগ অফিসার এবং জাতীয় নির্বাচনসহ সব পর্যায়ের নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন, বিজ্ঞান ও উন্নয়ন মেলা আয়োজন, জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন।

তারা বলছেন, এসব পদ রাজস্বখাতে স্থানান্তরে জনপ্রশাসন মন্ত্রণালয় পদ সৃষ্টি করেছে। তবে অর্থ মন্ত্রণালয় এ পদগুলো রাজস্বখাতে স্থানান্তর করার সম্মতি দেয়নি। এ পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ওই ১ হাজার ১৮৭টি পদের কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9