শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দেওয়া সেই অধ্যক্ষের পদত্যাগ

১৮ আগস্ট ২০২৪, ১০:২৪ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ AM

© সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রোফাইল লাল করায় শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দেওয়া নোয়াখালীর সোনাইমুড়ী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম পাটোয়ারী পদত্যাগ করেছেন। শনিবার (১৭ আগস্ট) কলেজের ফেসবুক পেজে তার স্বাক্ষরিত পদত্যাগের এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, আমি নিম্ন স্বাক্ষরকারী শহিদুল ইসলাম পাটোয়ারী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল রোববার (১৮ আগস্ট) থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শওকত আলী দায়িত্ব পালন করবেন।

তিনি আরও লিখেন, রোববার থেকে কলেজের শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে। সরকারি নির্দেশনা অনুযায়ী সব শিক্ষার্থীকে ক্লাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। এছাড়া সংশ্লিষ্ট সবাইকে নিজ দায়িত্ব যথাযথ পালনের জন্য অনুরোধ করা হলো।

জানা গেছে, জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন শিক্ষার্থীরা ফেসবুক প্রোফাইল লাল করায় রাজাকার বলে গালি দেওয়া, কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে আন্দোলনের পোস্ট করায় শিক্ষার্থীদের মামলার ভয় দেখান এই শিক্ষক। 

জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950